× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে’, বক্তব্য ভাইরাল

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ২০:৪৮ পিএম

মাওলানা আতাউল বারী আলকাদেরী। ছবি: সংগৃহীত

মাওলানা আতাউল বারী আলকাদেরী। ছবি: সংগৃহীত

‘চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে, এরপর অন্য জেলার মানুষ’- সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে সুন্নি ঘরানার বক্তা মাওলানা আতাউল বারী আলকাদেরীর এমন বক্তব্য নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

সম্প্রতি ছড়িয়ে পড়া ওই ভিডিওতে তাকে মসজিদের মিম্বারে দাঁড়িয়ে বক্তব্য দিতে দেখা যায়।

তবে ভিডিওটির পূর্ণাঙ্গ প্রেক্ষাপট, বক্তব্যটি কখন ও কোথায় দেওয়া হয়েছিল এবং এর আগে বা পরে তিনি এ বিষয়ে কোনো ব্যাখ্যা দিয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

ভিডিওতে আতাউল বারী বলেন, “রাউজানের মানুষ আগে জান্নাতে যাবে। কারণ এই রাউজানের মধ্যে শতকরা ৯০ জন সুন্নি এবং শতকরা ৯০ জন আশেকে রাসুল। রাউজানের পরে রাঙ্গুনিয়া যাবে। তারপরে হাটহাজারী যাবে। তারপর বাঁশখালী যাবে। তারপরে আনোয়ারা যাবে। তারপরে পটিয়া যাবে।”

“এভাবে যেতে যেতে পুরো চট্টগ্রামবাসীকে আল্লাহ জান্নাত দেওয়ার পরে তারপর অন্য জেলার মানুষ যাবে। কারণ চট্টগ্রাম হচ্ছে সুন্নিয়তের ক্যান্টনমেন্ট। যেখানে শতকরা ৯০ জন সুন্নি এবং আশেকে রাসুল”, বলেন তিনি।

নিজের দাবির ব্যাখ্যায় ৭৩ দলের প্রসঙ্গও তুলে ধরেন এই বক্তা।

তিনি বলেন, “হাদিসে পাকের মধ্যে আছে, আমার নবী বলেন, কেয়ামতের আগে ৭৩টা দল হবে। এই ৭৩টা দলের মধ্যে ৭২ দল জাহান্নামে যাবে। একদল জান্নাতে যাবে। সেটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত।”

“সুতরাং জান্নাতে যেতে চাইলে সুন্নি হয়ে যান। নামের আগে সুন্নি লাগায়ে দেন”, বক্তব্যের শেষ দিকে যোগ করেন তিনি।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে বক্তার ধর্মীয় বক্তব্য হিসেবে দেখছেন, আবার কেউ কোনো ভৌগোলিক এলাকার মানুষকে অন্য এলাকার মানুষের আগে জান্নাতে প্রবেশের নিশ্চয়তা দেওয়ার ধর্মীয় ভিত্তি নিয়ে প্রশ্ন তুলছেন।

মাওলানা আতাউল বারী আলকাদেরী সুন্নি বা রেজভী ধারার স্থানীয় ধর্মীয় বক্তা ও শায়ের হিসেবে পরিচিত

 বিভিন্ন ধর্মীয় মাহফিল ও সামাজিক যোগাযোগমাধ্যমে তার বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়তে দেখা যায়। তার বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বলে জানা গেছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা