বান্দরবান প্রতিবেদক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৩ ১৯:০০ পিএম
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩ ২০:৪১ পিএম
প্রতীকী ছবি
বান্দরবানের লামায় কীটনাশক পানে এক যুবকের মৃত্যু হয়েছে। লামা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (৮ জানুয়ারি) সকালে তার মৃত্যু হয়।
নিহতের নাম মো. আবদুল হামিদ। তিনি উপজেলার গজালিয়া ইউপির ৭ নম্বর ওয়ার্ড ঠান্ডাঝিরি এলাকার বাসিন্দা ছিলেন।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী প্রতিদিনের বাংলাদেশকে জানান, বড় ভাইয়ের সঙ্গে পারিবারিক কলহের জেরে শনিবার আত্মহত্যার উদ্দেশ্যে কীটনাশক পান করে। পরে তাকে উদ্ধার করে লামা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।
ওসি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।