× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কীটনাশক পানে যুবকের মৃত্যু

বান্দরবান প্রতিবেদক

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৩ ১৯:০০ পিএম

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩ ২০:৪১ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বান্দরবানের লামায় কীটনাশক পানে এক যুবকের মৃত্যু হয়েছে। লামা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (৮ জানুয়ারি) সকালে তার মৃত্যু হয়।

নিহতের নাম মো. আবদুল হামিদ। তিনি উপজেলার গজালিয়া ইউপির ৭ নম্বর ওয়ার্ড ঠান্ডাঝিরি এলাকার বাসিন্দা ছিলেন।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী প্রতিদিনের বাংলাদেশকে জানান, বড় ভাইয়ের সঙ্গে পারিবারিক কলহের জেরে শনিবার আত্মহত্যার উদ্দেশ্যে কীটনাশক পান করে। পরে তাকে উদ্ধার করে লামা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।

ওসি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা