× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টুঙ্গিপাড়ায় মাদক সেবন করায় দুই যুবকের সাজা

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৫:১০ পিএম

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৫:১১ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাদক সেবন করায় দুই যুবককে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা ইউএনও দিদারুল আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) তাদের কারাগারে পাঠানো হয়েছে।

দণ্ডিতরা হলেন, উপজেলার কুশলী ইউনিয়নের চর কুশলী গ্রামের আব্দুল্লাহ শেখের ছেলে শামীম শেখ  ও গোপালপুর ইউনিয়নের চর গোপালপুর গ্রামের কালাম শিকদারের ছেলে সজীব সিকদার। 

টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী বলেন, শনিবার রাতে মাদকবিরোধী অভিযানে শামীমকে ইয়াবা ও সজীবকে গাঁজা সহ আটক করে পুলিশ। তখন জিজ্ঞাসাবাদে জানা যায় তারা সেবনের উদ্দেশ্যে মাদক কিনেছিল। 

ওসি আরও বলেন, পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে শামীমকে ৩ মাস ও সজীবকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। সেই সঙ্গে তাদেরকে ৫০ টাকা করে জরিমানা করা হয়। মঙ্গলবার সকালে তাদের কারাগারে পাঠানো হয়েছে। আগামীতেও মাদকবিরোধী অভিযান চলবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা। তবে স্থানীয়রা মনে করেন, মাদক সেবনকারীদের সাজা দিলেই হবে না, যারা মাদককারবারি তাদের কঠোর শাস্তির আওতায় আনতে হবে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা