× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাদারগঞ্জে শত কোটি টাকা নিয়ে ২৩ সমিতি উধাও, গ্রাহকদের উপজেলা ঘেরাও

জামালপুর প্রতিবেদক

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৪২ পিএম

মাদারগঞ্জ উপজেলা পরিষদ ভবন ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করছেন  গ্রাহকরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মাদারগঞ্জ উপজেলা পরিষদ ভবন ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করছেন গ্রাহকরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জামালপুরের মাদারগঞ্জে  ২৩টি সমবায় সমিতির মালিকরা গ্রাহকদের প্রায় শত কোটি টাকা নিয়ে পালিয়ে গেছেন। 

জমানো টাকা ফেরত পাওয়ার দাবিতে সোমবার (২৮ সেপ্টেম্বর) লাঠি হাতে মাদারগঞ্জ উপজেলা পরিষদ ভবন ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন ভুক্তভোগী গ্রাহকরা। 

বিক্ষুব্ধ গ্রাহকদের এই অবরোধের কারণে দুপুর পর্যন্ত উপজেলা পরিষদের সমস্ত কাজকর্ম পুরোপুরি বন্ধ হয়ে যায়। আল-আকাবা, শতদল, স্বদেশ ও রংধনুসহ ২৩টি সমবায় সমিতি গত তিন বছর ধরে চরাঞ্চলের সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা জমা নেয়। পরে গ্রাহকরা নিজেদের আসল টাকা তুলতে গেলে সমিতির অফিসগুলো তালাবদ্ধ পাওয়া যায়। এরপর থেকেই টাকা ফেরতের দাবিতে দফায় দফায় আন্দোলন করেও কোনো সমাধান না পেয়ে অবশেষে লাঠিসোঁটা নিয়ে রাজপথে নামতে বাধ্য হন সর্বস্ব হারানো ভুক্তভোগী গ্রাহকরা। 

সোমবার সকাল থেকেই শত শত নারী-পুরুষ মিছিল নিয়ে উপজেলা চত্বরে অবস্থান নেন এবং টাকা ফেরত না পাওয়া পর্যন্ত ঘেরাও চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। পরে প্রশাসন ও স্থানীয় নেতাদের আশ্বাসের পর দুপুরের দিকে তারা অবরোধ তুলে নেন।

মাদারগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা বলেন, আইন অমান্য করে কয়েকটি প্রতিষ্ঠান অবৈধভাবে টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গেছে। উধাও হওয়া পরিচালকদের খুঁজে বের করতে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মাদারগঞ্জ উপজেলা ইউএনও বলেন, বিক্ষুব্ধ গ্রাহকদের উপজেলা পরিষদ ঘেরাওয়ের বিষয়টি সত্য। আমরা ভুক্তভোগীদের বুঝিয়ে অবরোধ তুলে দিয়েছি এবং টাকা উদ্ধারে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা করা হচ্ছে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা