× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধের বিরুদ্ধে মামলা

কুড়িগ্রাম প্রতিবেদক

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৩:১৭ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

 কুড়িগ্রামের চিলমারীতে ১৫ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ৫৫ বছর বয়সি এক বৃদ্ধের বিরুদ্ধে মামলা হয়েছে।

পুলিশ জানিয়েছে, শারীরিক পরীক্ষায় ওই কিশোরীর প্রায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি জানা গেছে।

অভিযুক্ত ব্যক্তির নাম মতিবর ফকির। তিনি চিলমারী উপজেলার ঢুষমারা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ ও কিশোরীর পরিবার জানায়, সম্প্রতি কিশোরীর শারীরিক পরিবর্তন দেখা দিলে পরিবারের সদস্যরা তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসকরা তাকে প্রায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বলে জানান। এরপর পরিবারের পক্ষ থেকে ঢুষমারা থানায় ধর্ষণের অভিযোগে মামলা করা হয়।

পরিবারের অভিযোগ, বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি সালিশের মাধ্যমে ঘটনাটি মীমাংসার চেষ্টা করেন। একই সঙ্গে আইনি পদক্ষেপ না নিতে পরিবারের ওপর চাপ প্রয়োগ করা হয় বলেও অভিযোগ করেছেন তারা।

কিশোরীর মামা বলেন, ‘আমরা মূল অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। পাশাপাশি যারা ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে কিংবা আইনি প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করেছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হোক।’

ঢুষমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ বলেন, কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। তার মেডিকেল রিপোর্ট পাওয়া গেছে। মামলার অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা