কাপ্তাই (রাঙামাটি) প্রতিবেদক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১২:১৯ পিএম
রাঙামাটি জেলার কাপ্তাইয়ে সংরক্ষিত বনাঞ্চলে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা সংবলিত বিলবোর্ড স্থাপন করা হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
রাঙামাটি জেলার কাপ্তাইয়ে সংরক্ষিত বনাঞ্চলে পর্যটকদের অবাধে প্রবেশ ও যাতায়াত বন্ধে কঠোর অবস্থান নিয়েছে বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্তৃপক্ষ।
বনাঞ্চলের সার্বিক সুরক্ষা ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংরক্ষিত
এলাকাগুলোতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে সচেতনতামূলক বিলবোর্ড স্থাপন করা হয়েছে।
কাপ্তাই বন রেঞ্জের রামপাহাড় বিট অফিসার মোহাম্মদ
মিঠু তালুকদার জানান, সংরক্ষিত বনাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এসব সর্তকতামূলক
বিলবোর্ড বসানো হয়। বিলবোর্ডগুলোতে স্পষ্ট অক্ষরে উল্লেখ করা হয়েছে-
সংরক্ষিত
বনাঞ্চলে পর্যটকদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। জনসাধারণকে সচেতন করতে এবং অনাকাঙ্ক্ষিত
ঘটনা এড়াতে এসব বিলবোর্ড বসানো হচ্ছে।
বন বিভাগ জানায়, শীতকালীন মৌসুমে ও সাম্প্রতিক সময়ে
পাহাড় এবং বনাঞ্চলের দুর্গম এলাকায় ট্র্যাকিং বা ঘুরতে গিয়ে বেশ কয়েকজন পর্যটক পথ হারিয়ে
মারাত্মক বিপদে পড়ে। পর্যটকরা অবাধে ও নিয়ম না মেনে সংরক্ষিত বনাঞ্চলে ঢুকে পড়ার কারণেই
বারবার এমন দুর্ঘটনা ও নিরাপত্তার ঝুঁকি তৈরি হচ্ছে। এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি
এড়াতে এবং বনের জীববৈচিত্র্য রক্ষার্থে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৯ আগস্ট সংরক্ষিত বনের সীতার পাহাড়ে ঘুরতে এসে সন্ধ্যা
বেলায় পথ হারিয়ে ফেলে। পাহাড় থেকে নিচে নামতে গিয়ে একজন গুরুতর আহত হয়। এমতাবস্থায়
৯৯৯-এ কল করলে কাপ্তাই ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে তাদের উদ্ধার করে নিরাপদে সরিয়ে
আনেন।