মনিরামপুর (যশোর) প্রতিবেদক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ২২:৪৮ পিএম
প্রতিকী ছবি
যশোরের মনিরামপুরে মিথুন হোসেন (৩০) নামে এক রাজমিস্ত্রির লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হয় স্ত্রীর হাতে নিহতের ঘটনা ঘটেছে।
শনিবার রাতে উপজেলার কাশিমনগর-মান্দারতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিথুন ওই গ্রামের মশিয়ার রহমানের জ্যেষ্ঠপুত্র। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মিথুন রাতের খাবার খাওয়ার পর ঘুমিয়ে ছিল। কিন্তু রাত ২টার দিকে তাকে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় দেখে তার স্ত্রী চিৎকার দিলে প্রতিবেশী ও পরিবারের অন্য সদস্যরা তাকে সেখান থেকে নিচে নামিয়ে আনেন। কিন্তু তার আগেই তার মৃত্যু হয় বলে তারা নিশ্চিত করেন। ঘটনার পরপরই নিহতের পরিবার থেকে এটিকে হত্যাকাণ্ড বলে দাবি করা হয়।
নিহতের ছোট ভাই রমজান অভিযোগ করে বলেন, তার ভাবি (মিথুনের স্ত্রী) নিজেই মিথুনকে হত্যা করে ঘটনাটি অন্য খাতে নিতে মরদেহ ঝুলিয়ে রেখেছেন। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে মনিরামপুর থানার অফিসার ইনচার্জ আবু সাইদ জানান, ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশি তদন্তের পরই রাজমিস্ত্রি মিথুনের মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।