× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শান্তিরক্ষা মিশনে নিহত ট্রোম্যান খীসাকে সামরিক মর্যাদায় শেষ বিদায়

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ২২:৪৬ পিএম

রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার নিজ গ্রাম রামহরিপাড়ায় সোমবার বৌদ্ধ ধর্মীয় রীতি অনুযায়ী ট্রোম্যান খীসার শেষকৃত্য সম্পন্ন হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার নিজ গ্রাম রামহরিপাড়ায় সোমবার বৌদ্ধ ধর্মীয় রীতি অনুযায়ী ট্রোম্যান খীসার শেষকৃত্য সম্পন্ন হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত বাংলাদেশ নৌবাহিনীর সদস্য ট্রোম্যান খীসার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার নিজ গ্রাম রামহরিপাড়ায় সোমবার বৌদ্ধ ধর্মীয় রীতি অনুযায়ী তার শেষকৃত্য সম্পন্ন হয়।

এ সময় নৌবাহিনীর পক্ষ থেকে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয় এবং পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শেষ শ্রদ্ধা জানানো হয়।

নৌবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে গত ২০ সেপ্টেম্বর গুরুতর আহত হন ট্রোম্যান খীসা। 

মোতায়েন করা ব্যানএফএমইউ-১১-এ কর্তব্যরত অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর তাকে চিকিৎসার জন্য ভারতীয় ফিল্ড হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

১৯৮৭ সালের ১৩ জুন নানিয়ারচরের রামহরিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন ট্রোম্যান খীসা। ২০০৬ সালের ১ জুলাই নাবিক হিসেবে বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন তিনি।

নৌবাহিনী জানায়, রবিবার সকালে তার মরদেহ ঢাকার বিমানবন্দরে পৌঁছায়। পরে মরদেহ নেওয়া হয় রাঙ্গামাটির পৈতৃক নিবাসে। সোমবার ধর্মীয় রীতি অনুযায়ী শেষকৃত্য সম্পন্ন হয়।

শেষ বিদায়ের অনুষ্ঠানে নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, সামরিক-বেসামরিক সদস্য, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, সহকর্মী, পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

একপর্যায়ে ট্রোম্যান খীসার স্ত্রীর হাতে বাংলাদেশ নৌবাহিনী ও জাতিসংঘের পতাকা, নৌবাহিনীর ক্যাপ ও মেডেল তুলে দেওয়া হয়।

ট্রোম্যান খীসার মৃত্যুতে বাংলাদেশ নৌবাহিনী প্রধান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

জাতিসংঘের পক্ষ থেকেও তার দায়িত্বশীলতা ও অবদানের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা