খুলনা অফিস
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ২২:৪৫ পিএম
প্রতিকী ছবি
খুলনার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের ইলাইপুর এলাকায় একটি মাছের ঘের থেকে মো. বাপ্পি (৩২) নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার ভোর সাড়ে ৫টার দিকে ইলাইপুর গ্রামের ফ্রেশ ফুডসের পেছনে মমিনবাগ বিলের একটি মাছের ঘের থেকে তার লাশ উদ্ধার করা হয়। বাপ্পি আলাইপুর গ্রামের মৃত আকবর আলী শেখের ছেলে।
রূপসা থানার ওসি আনোয়ার জাহিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধার হওয়া ব্যক্তির নাম বাপ্পি। তিনি এলাকায় নিয়মিত থাকতেন না। বিভিন্ন স্থানে ছদ্মবেশে অবস্থান করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।