× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজীপুরে ২০ উদ্যোক্তাকে ৩০ লাখ ঋণ প্রদান

গাজীপুর সিটি প্রতিবেদক

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ২২:৩৯ পিএম

গাজীপুরের শ্রীপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে ঋণ বিতরণ করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গাজীপুরের শ্রীপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে ঋণ বিতরণ করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

‘সবার আগে বাংলাদেশ’ নির্বাচনী ইশতেহার-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুরের শ্রীপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে ঋণ বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১১টায় শ্রীপুর উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের ক্ষণিকায়ে আয়োজিত অনুষ্ঠানে এ ঋণ বিতরণ করা হয়।

এ সময় শ্রীপুর শাখা পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদ ভূইয়া। তিনি পল্লী সঞ্চয় ব্যাংকের নির্বাচিত গ্রাহকদের হাতে ঋণের অর্থ তুলে দেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সরকারের ঘোষিত নির্বাচনী ইশতেহার অনুযায়ী ডিজিটাল ইকোসিস্টেম ঋণ কর্মসূচি, পল্লী নারী উদ্যোক্তা, ‘এক গ্রাম এক পণ্য’ এবং পল্লী সবুজায়ন কর্মসূচির আওতায় এ ঋণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকায় প্রাথমিক পর্যায়ে ২০ জন সদস্যের মধ্যে মোট ৩০ লাখ ৭০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ ভূইয়া বলেন, ঋণের অর্থ শুধু খরচ না করে কীভাবে তা কাজে লাগিয়ে মূলধন আরও বৃদ্ধি করা যায়, সেদিকে গুরুত্ব দিতে হবে। 


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা