× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আদমদীঘিতে দিনে-দুপুরে ছিনতাই

আদমদীঘি (বগুড়া) প্রতিবেদক

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ২২:৩৫ পিএম

আদমদীঘিতে বেসরকারি উন্নয়ন সংস্থা বেডোর শাখা ব্যবস্থাপকের পথ রোধ করে ৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

আদমদীঘিতে বেসরকারি উন্নয়ন সংস্থা বেডোর শাখা ব্যবস্থাপকের পথ রোধ করে ৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দিনে-দুপুরে বগুড়ার আদমদীঘিতে বেসরকারি উন্নয়ন সংস্থা বেডোর শাখা ব্যবস্থাপকের পথ রোধ করে ৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

সোমবার সকাল ১০টার দিকে উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের বানিয়াগাড়ী দক্ষিণপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। আহত শাখা ব্যবস্থাপক সম্রাটকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

বেডোর আদমদীঘি এলাকা ব্যবস্থাপক আনিসুর রহমান বলেন, সোমবার সকালে বেডোর দুপচাঁচিয়ার শাখা ব্যবস্থাপক সম্রাট ও কর্মী শিবলু মিয়া উপজেলার কুন্দগ্রাম এলাকার বিভিন্ন সদস্য ও ঋণগ্রহীতার কাছ থেকে নিয়মিত মাসিক কিস্তির টাকা আদায় করেন। কিস্তি আদায় শেষে একটি ব্যাগে প্রায় ৫ লাখ টাকা নিয়ে তারা বানিয়াগাড়ী দক্ষিণপাড়া দিয়ে যাওয়ার সময় কয়েকজন তাদের মোটরসাইকেলের গতিরোধ করেন।

এরপর তাদের কাছে থাকা কিস্তির প্রায় ৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে তারা পালিয়ে যায়। 

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া জানান, ঘটনা শুনেছি। ঘটনাটি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা