× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঘোড়াঘাটে খাদ্যবান্ধব কর্মসূচির ১২৫ বস্তা চাল জব্দ

হিলি (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ২১:০৬ পিএম

জব্দকৃত খাদ্যবান্ধব কর্মসূচির চাল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জব্দকৃত খাদ্যবান্ধব কর্মসূচির চাল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১২৫ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় নুরুল ইসলাম (৭০) নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

আটক নুরুল ইসলাম উপজেলার বুলাকীপুর ইউনিয়নের কালুপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকালে উপজেলার এক নম্বর বুলাকীপুর ইউনিয়ন পরিষদ এলাকার সামনে থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ কেজি ওজনের ১২৫ বস্তা চাল সংগ্রহ করে নিজ বাড়ির গুদামে মজুত করেন নুরুল ইসলাম। পরে গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালায় ঘোড়াঘাট থানা-পুলিশ।

অভিযানে নুরুল ইসলামের বাড়ির গুদাম তল্লাশি করে খাদ্যবান্ধব কর্মসূচির চালগুলো উদ্ধার করা হয়। পরে জব্দ করা চালগুলো থানায় নিয়ে যাওয়া হয় এবং নুরুল ইসলামকে আটক করা হয়।

ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে খাদ্যবান্ধব কর্মসূচির ১২৫ বস্তা চাল জব্দ করা হয়েছে।

এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। জব্দকৃত চালের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ ও নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা