× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তাড়াশে মাজার সংলগ্ন মসজিদ থেকে ঐতিহাসিক পাথর চুরি, আটক ৩

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১৬:২৮ পিএম

মসজিদ থেকে চুরি হওয়া ঐতিহাসিক পাথর। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মসজিদ থেকে চুরি হওয়া ঐতিহাসিক পাথর। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সিরাজগঞ্জের তাড়াশে হযরত শাহ শরীফ জিন্দানী (রহ.)-এর মাজার শরীফ সংলগ্ন একটি পুরনো ভাঙা মসজিদ থেকে ঐতিহাসিক পাথর চুরির অভিযোগে তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।

আটক ব্যক্তিরা হলেন- মাদারীপুরের রাজৈর উপজেলার মো. শহিদুল ইসলাম (৬০), সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মো. জেলহক (৪৭) ও মোছা. তুলি পারভীন (৩৬)।

স্থানীয়রা রবিবার দুপুরে তাদের আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ তাদের হেফাজতে নেয়।

তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমাম জাফর জানান, আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করে প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা চলছে। চুরি হওয়া ঐতিহাসিক পাথর উদ্ধার এবং এ ঘটনায় আর কেউ জড়িত কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় সূত্র জানায়, হযরত শাহ শরীফ জিন্দানী (রহ.)-এর মাজার শরীফের পাশে ঐতিহাসিক একটি পুরনো ভাঙা মসজিদ রয়েছে। দীর্ঘদিন ধরে মসজিদটির বিভিন্ন অংশ জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। সম্প্রতি সেখান থেকে ঐতিহাসিক পাথর সরিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা সন্দেহ প্রকাশ করে তিনজনকে আটক করেন।

স্থানীয় বাসিন্দা মো. আব্দুল খালেক, রাশিদুল ইসলাম ও শাহেদুল ইসলামসহ অনেকে ঐতিহাসিক স্থাপনা ও প্রত্ননিদর্শন সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে মাজার পরিচালনা কমিটির সভাপতি ও তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান জানান, বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা