× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেঘনায় ট্রলারডুবি: নিখোঁজের ৪ দিন পর হেলালের মরদেহ উদ্ধার

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১৬:১৭ পিএম

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১৬:২৯ পিএম

উপজেলার মারীখালি নদীর রতনপুর ব্রীজের নীচ থেকে সোমবার দুপুরে হেলাল উদ্দিন মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

উপজেলার মারীখালি নদীর রতনপুর ব্রীজের নীচ থেকে সোমবার দুপুরে হেলাল উদ্দিন মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ঝড়ের কবলে ট্রলারডুবির ঘটনায় ৪ দিন পর হেলাল উদ্দিনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। 

উপজেলার মারীখালি নদীর রতনপুর ব্রীজের নীচ থেকে সোমবার দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়। 

সোনারগাঁ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জাহিদ চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।

সোনারগাঁ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জাহিদ চৌধুরী জানান, নিখোঁজ হেলাল উদ্দিনের মরদেহ মারীখালি নদী থেকে উদ্ধার করা হয়েছে। স্বজনরা মরদেহ শনাক্ত করার পর হস্তান্তর করা হয়েছে।


গত বৃহস্পতিবার বিকালে কুমিল্লার শ্রীমন্দী গ্রাম থেকে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ট্রলারে করে গরু, ছাগল সহ ১৩ জন যাত্রী নিয়ে সোনারগাঁয়ের বৈদ্যার বাজারে যাওয়ার পথে নদীতে ঝড়ের কবলে পড়ে। এতে ট্রলারটি উল্টে পানিতে ডুবে যায়। এ সময় ৮ জন সাতঁরে পাড়ে উঠতে পারেন। তাদের মধ্যে রাশিদা নামের এক নারীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়ে সেখানে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। নিখোঁজ হন হেলালসহ তার তিন সন্তান।

নিখোঁজের দুই দিন পর গত শনিবার সকাল ৫টার দিকে বৈদ্যার বাজার আল মোস্তফা ফ্যাক্টরির সামনে মেঘনা নদীতে ভাসমান অবস্থায় তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ। সেই ঘটনার পর এবার মিলল বাবা হেলালের মরদেহও।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা