× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চলে গেলেন কবি ও সম্পাদক অমিত চৌধুরী

কক্সবাজার অফিস

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১৬:১৫ পিএম

সত্তরের দশকের অন্যতম কবি ও সম্পাদক অমিত চৌধুরী।

সত্তরের দশকের অন্যতম কবি ও সম্পাদক অমিত চৌধুরী।

বাংলা সাহিত্যের সত্তরের দশকের অন্যতম কবি ও সম্পাদক অমিত চৌধুরী আর নেই। চট্টগ্রামের একটি হাসপাতালে সোমবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পরিবারের সদস্যরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

১৯৫২ সালের ১৪ এপ্রিল কক্সবাজার শহরে জন্মগ্রহণ করেন অমিত চৌধুরী। তার প্রকৃত নাম সতীন্দ্রনাথ দে। বন্ধু মহলে তিনি ‘সন্তোষ’ নামে পরিচিত থাকলেও সাহিত্যজগতে অমিত চৌধুরী নামেই পরিচিতি পান।

তার বাবা রমেশ চন্দ্র দের আদি নিবাস সীতাকুণ্ড। ১৯৪৩ সালের শুরুতে তিনি কক্সবাজারে চলে আসেন।

অমিত চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর সম্পন্ন করে শিক্ষকতা পেশায় যুক্ত হন। কর্মজীবনে তিনি চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতা করেন।

মুক্তিযুদ্ধের সময় তিনি চট্টগ্রাম শিক্ষা কলেজে অধ্যয়নরত ছিলেন। পাকিস্তানি হানাদার বাহিনী কক্সবাজার দখলে নিলে পরিবারের সঙ্গে তিনি বার্মার আরাকানে শরণার্থী হিসেবে আশ্রয় নেন। দেশ স্বাধীন হওয়ার পর ফিরে এসে লেখাপড়ার পাশাপাশি সাহিত্যচর্চায় যুক্ত হন।

১৯৭৩ সালে তিনি সম্পাদনা করেন ‘বৈজয়ন্তী’। ১৯৭৬ সাল থেকে সম্পাদনা করে আসছিলেন ‘মূল্যায়ন’ সাহিত্যপত্রিকা। কবিতা, ছড়া, লিরিক ও প্রবন্ধসহ সাহিত্যের বিভিন্ন শাখায় তার উল্লেখযোগ্য অবদান রয়েছে।

তার প্রকাশিত গ্রন্থের মধ্যে ‘চোখে রেখেছি তোমার চোখে’, ‘শিপ্রা যমুনার ধারা’, ‘জুই নয় পৃথ্বী’, ‘রাজা আসছে রাজা কার’, ‘ঘাতক কসাই মহিমাকে ফেরত চাই’, ‘মরণ বাংলাদেশটায়’ ও ‘ধোঁকাবাজ ধোঁকারাজ’ উল্লেখযোগ্য।

কবির মরদেহ কক্সবাজারে আনার পর তার শেষকৃত্যের সময় ও স্থান জানানো হবে বলে পরিবার সূত্র জানিয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা