× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রূপগঞ্জে বসতভিটা দখলের অভিযোগ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৫৪ পিএম

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রূপগঞ্জে বসতভিটা দখলের অভিযোগ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অস্ত্রশস্ত্র নিয়ে একটি পরিবারের বসতভিটা জবরদখলের অভিযোগ উঠেছে।

উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের মুশুরি ঠাকুরবাড়ি এলাকায় সোমবার সকালে এ ঘটনা ঘটে।

এ সময় বাধা দেওয়ায় একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত করারও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগী পরিবারের সদস্য লিটন অধিকারী জানান, রূপগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুশুরি মৌজার ৫৬২, ৫৮৯ ও ৫৬৪ নম্বর দাগের জমি তার বাবা শান্তি অধিকারী ও কাকা চিন্তাহরণ অধিকারী কিনে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন।

বসতভিটার ওই জমি নিয়ে প্রতিবেশী বিশ্বজিৎ অধিকারীদের সঙ্গে তাদের ২৬ বছর ধরে আদালতে মামলা চলছে। জমিটি নিয়ে আদালতের নিষেধাজ্ঞাও রয়েছে বলেও দাবি করেন তিনি।

ভুক্তভোগীদের অভিযোগ, সোমবার সকালে রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক নুরুন্নবী ভূঁইয়ার আশ্রয়-প্রশ্রয়ে তারই চাচাতো ভাই ও সামাউন গ্রুপের প্রধান সামাউন ভূঁইয়ার নেতৃত্বে ৪০ থেকে ৫০ জনের একটি দল রামদা, চাপাতি, চাইনিজ কুড়াল, লোহার রড ও স্টিলের পাইপসহ দেশীয় অস্ত্র নিয়ে বসতভিটায় যায়।

পরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি মেপে সীমানা খুঁটি গেড়ে দখলের চেষ্টা করা হয় বলেও দাবি পরিবারটির।

তাদেরর অভিযোগ, এ সময় বাধা দিলে লিটন অধিকারী, তার বড় ভাই দুলাল অধিকারী ও বৃদ্ধ বাবা শান্তি অধিকারীকে মারধর করে আহত করা হয়। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে উদ্ধার করেন।

ভুক্তভোগীদের আরও অভিযোগ, হামলাকারীরা পরিবারের সদস্যদের হত্যার পাশাপাশি গুম করার হুমকি দিয়েছে। এতে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

অভিযোগ প্রত্যাখ্যান করে সামাউন ভূঁইয়া বলেন, অক্ষয় অধিকারী নামের একজনের কাছ থেকে জমি কিনেছেন এবং ন্যায়সংগতভাবে জমিতে গিয়েছেন। তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক নুরুন্নবী ভূঁইয়া বলেন, সামাউন ভূঁইয়া তার চাচাতো ভাই হলেও তাদের সম্পর্ক ভালো নয়। বসতভিটা দখলের বিষয়টি তিনি এইমাত্র জেনেছেন।

তার আশ্রয়-প্রশ্রয়ে জমি দখলের প্রশ্নই ওঠে না দাবি করে প্রশাসক বলেন, “আমি প্রশাসক হিসেবে আমার কাছে এ বিষয়ে বিচার চাইলে আমি সঠিক বিচার করব।   যে কেউ অন্যায় করলে তার বিচার হবে।”

থানায় অভিযোগ হওয়ায় তদন্ত অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও আশাপ্রকাশ করেন তিনি।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ওই পরিবারের নিরাপত্তাও নিশ্চিত করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আব্দুল বিন শফিক বলেন, ইউনিয়ন পরিষদের প্রশাসক এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত কি না, তা তদন্ত করে দেখা হবে। থানায় অভিযোগ হওয়ায় পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা