× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাবা হত্যা মামলায় অভিযুক্ত ছেলে গ্রেপ্তার

রংপুর অফিস

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১৫:১১ পিএম

রংপুরে আলোচিত বাবা হত্যা মামলায় অভিযুক্ত ছেলে হাসানুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি:  প্রতিদিনের বাংলাদেশ

রংপুরে আলোচিত বাবা হত্যা মামলায় অভিযুক্ত ছেলে হাসানুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রংপুরে আলোচিত বাবা হত্যা মামলায় অভিযুক্ত ছেলে হাসানুর রহমানকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার রাত সাড়ে ৯টায় পীরগাছা উপজেলা থেকে হাসানুরকে গ্রেপ্তার করা হয়। সে তাম্বুলপুর ইউনিয়নের উত্তর তাম্বুলপুর মাস্টারপাড়া গ্রামের মাহবুর রহমানের ছেলে।

পারিবারিক কলহের জেরে মা হাসনা বেগমের সঙ্গে খারাপ আচারণ করা এটি দেখে হাসানুরের বাবা মাহবুর হাতের কাছে থাকা বাঁশের চটি দিয়ে হাসানুরকে আঘাত করে। এ সময় হাসানুর ফল কাটা ধারালো চাকু দিয়ে বাবা মাহবুরের ডান কাঁধের উপর সজোরে আঘাত করে। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে রাত সাড়ে ৮টায় চিকিৎসাধীন অবস্থায় মাহবুর মারা যান। এ ঘটনায় হাসনা বেগম নিজ ছেলে হাসানুরের বিরুদ্ধে পীরগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকে আত্মগোপনে চলে যায় হাসানুর। রবিবার পুলিশ কৌশলে হাসানুর রহমানকে গ্রেপ্তার করে।
পীরগাছা থানার ওসি সেলিম মালিক বলেন, অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করতে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা