× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্লিনিকে প্রসূতির মৃত্যু ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন

রাজবাড়ী প্রতিবেদক

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ২০:৫০ পিএম

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ২০:৫০ পিএম

রাজবাড়ী শহরের বেসরকারি আরোগ্য ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের পর সোমা আক্তার নামে এক প্রসূতির মৃত্যুর ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাজবাড়ী শহরের বেসরকারি আরোগ্য ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের পর সোমা আক্তার নামে এক প্রসূতির মৃত্যুর ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাজবাড়ী শহরের বেসরকারি আরোগ্য ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের পর সোমা আক্তার নামে এক প্রসূতির মৃত্যুর ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

রবিবার কমিটির সদস্যরা ক্লিনিকটি পরিদর্শন করে অপারেশন থিয়েটারসহ বিভিন্ন বিষয় ও প্রয়োজনীয় নথিপত্র পর্যবেক্ষণ করেন। পরে ক্লিনিক কর্তৃপক্ষ, কর্মচারী, অপারেশনের সময় দায়িত্বে থাকা সংশ্লিষ্ট ব্যক্তি এবং নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

এর আগে বিষয়টি স্বাস্থ্যমন্ত্রীর নজরে আসার পর স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত চিঠিতে এ তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিতে ফরিদপুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক শাহানা পারভীনকে সভাপতি, স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল-১ শাখার সহকারী পরিচালক ডা. মাহমুদুর রহমান এবং রাজবাড়ীর সিভিল সার্জন ডা. এসএম মাসুদকে সদস্যসচিব করা হয়েছে। 

তদন্ত কমিটির সভাপতি শাহানা পারভীন বলেন, আগামী দুই কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। নিরপেক্ষভাবে তদন্ত করে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন দেওয়া হবে। 

পরিবার সূত্রে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর পাঁচুরিয়া ইউনিয়নের কোনাইল গ্রামের রবিউল ইসলামের স্ত্রী সোমা আক্তার সন্তান প্রসবের জন্য আরোগ্য ক্লিনিকে ভর্তি হন। সেখানে সিজারিয়ান অপারেশনের পর তার শারীরিক অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের অভিযোগ, অপারেশনের আগে চিকিৎসক সোমার কোনো শারীরিক জটিলতার কথা জানাননি। অপারেশনের পর অবস্থার অবনতি হলে দ্রুত তাকে অ্যাম্বুলেন্সে করে ফরিদপুর পাঠানো হয়। মূলত চিকিৎসকের অবহেলায় তার মৃত্যু হয়েছে। 

অভিযোগের বিষয়ে চিকিৎসক এসএমএ হান্নান বলেন, রোগীর সিজারিয়ান অপারেশন ভালোভাবেই সম্পূর্ণ হয়েছিল। কিন্তু শেষের দিকে রোগীর শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় আইসিইউ সাপোর্টের দরকার ছিল। এ কারণে রোগীকে ফরিদপুরে রেফার্ড করা হয়। 


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা