× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই, ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ২০:৪৬ পিএম

গাজীপুর মহানগরীতে দেশীয় অস্ত্রসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গাজীপুর মহানগরীতে দেশীয় অস্ত্রসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গাজীপুর মহানগরীতে দেশীয় অস্ত্রসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। এ সময় তাদের কাছ থেকে একটি স্টিলের চাপাতি ও একটি ছোরা উদ্ধার করা হয়েছে।

রবিবার ভোরে মহানগরীর গাছা থানাধীন দক্ষিণ খাইলকুর পূর্বপাড়া এলাকার আবুল কালামের বাড়ির একটি ভাড়াটিয়ার কক্ষ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেনÑ গাজীপুর মহানগরীর কুনিয়া তারগাছ এলাকার হাবিবুল্লাহ, জয়নাল উদ্দিন এবং লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার পশ্চিম দিঘলী গ্রামের আলমগীর হোসেন। জিএমপির উপকমিশনার (অপরাধ-দক্ষিণ) এসএম শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা মহানগরীর বিভিন্ন এলাকায় ভাড়াবাসায় থেকে সাধারণ মানুষকে অস্ত্রের ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মূল্যবান মালামাল ছিনতাই করে থাকে।

গাছা থানার ওসি গোলাম রব্বানি বলেন, গ্রেপ্তার হাবিবুল্লাহর বিরুদ্ধে বিভিন্ন আইনে ৯টি মামলা রয়েছে। আর আলমগীর হোসেনের বিরুদ্ধে মানব পাচার ও মাদক আইনে দুটি মামলা রয়েছে। তিনি জানান, রবিবার দুপুরে গ্রেপ্তার তিনজনকে গাজীপুর মেট্রোপলিটন আদালতে পাঠানো হয়। পরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা