× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্ব পর্যটন দিবসে মেলা-শোভাযাত্রায় বর্ণাঢ্য আয়োজন

কক্সবাজার অফিস

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ২০:৪৩ পিএম

কক্সবাজারে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কক্সবাজারে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কক্সবাজারে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে পর্যটন মেলা, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। 

রবিবার সকালে কক্সবাজার জেলা প্রশাসন ও সি-বিচ ম্যানেজমেন্ট কমিটির উদ্যোগে আয়োজিত শোভাযাত্রাটি পর্যটন জোনের সি-ইন পয়েন্ট থেকে শুরু হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রা লাবণী পয়েন্টে আয়োজিত পর্যটন মেলায় গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আ. মান্নান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। 

প্রধান অতিথির বক্তব্যে লুৎফর রহমান কাজল এমপি বলেন, কক্সবাজারের পর্যটনকে আরও সমৃদ্ধ করতে সরকার মাস্টারপ্ল্যান হাতে নিয়েছে। পর্যটনের সকল অনুষঙ্গকে আরও আকর্ষণীয় করে তোলা হবে।

বিশেষ অতিথির বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাড. শামীম আরা স্বপ্না, কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবর রহমান, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী। সভায় জেলা প্রশাসনের কর্মকর্তা, পর্যটন খাতের বিভিন্ন স্টেকহোল্ডার উপস্থিত ছিলেন। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা