× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতে যাওয়ার পথে ইমিগ্রেশনে আওয়ামী লীগ নেতা আটক

চুয়াডাঙ্গা প্রতিবেদক

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ২০:৩৯ পিএম

ভারতে যাওয়ার পথে রাজশাহী গোদাগাড়ি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিমুল ইসলামকে আটক করেছে দর্শনা ইমিগ্রেশন পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ভারতে যাওয়ার পথে রাজশাহী গোদাগাড়ি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিমুল ইসলামকে আটক করেছে দর্শনা ইমিগ্রেশন পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ভারতে যাওয়ার পথে রাজশাহী গোদাগাড়ি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিমুল ইসলামকে আটক করেছে দর্শনা ইমিগ্রেশন পুলিশ।

রবিবার দুপুর ২টার দিকে নাসিমুল ইসলাম ভারতে চিকিৎসা করানোর অজুহাতে রাজশাহী চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে ভারতে যাচ্ছিলেন। এ সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।

নাসিমুল ইসলাম রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ভগবন্তপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।

দর্শনা ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) তুহিন মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, নাসিমুল ইসলামের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় একটি মামলা রয়েছে। ২০২৪ সালের ৬ ডিসেম্বর দায়ের করা ওই মামলায় দণ্ডবিধির বিভিন্ন ধারায় হত্যাচেষ্টা, বিস্ফোরক দ্রব্যসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। 

এসআই তারেক জানান, তাকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে। দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা নাসিমুলকে গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা