× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাঞ্ছারামপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ২০:৩৬ পিএম

বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ মিজানুর রহমান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ মিজানুর রহমান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ মিজানুর রহমান। রবিবার দিনভর পরিদর্শনের সময় তিনি হাসপাতালের চিকিৎসার সার্বিক মান, জরুরি বিভাগ, বহির্বিভাগ ও অন্তর্বিভাগের সেবার খোঁজখবর নেন। 

পরিদর্শনের অংশ হিসেবে সিভিল সার্জন ডা. মোহাম্মদ মিজানুর রহমান বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সি রুম ও রান্নাঘর আধুনিকায়নের কাজের ফিতা কেটে উদ্বোধন করেন। এ সময় তিনি দুটি স্থাপনা ঘুরে দেখেন এবং রোগীর সেবা আরও সহজ ও মানসম্মত করতে প্রয়োজনীয় উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তিনি চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে হাসপাতালের চলমান কার্যক্রম ও রোগীদের সেবার বিষয়ে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রঞ্জন বর্মন, আখাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হিমেল খান, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. হাসিব প্রমুখ। 

তিনি আরও বলেন, প্রয়োজনীয় জনবল, সরঞ্জাম ও অন্যান্য সুযোগ-সুবিধার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।

সিভিল সার্জন বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর সেবার মান উন্নত করা গেলে স্থানীয় মানুষকে চিকিৎসার জন্য দূরের জেলা বা রাজধানীমুখী হতে হবে না। 

এ সময় তিনি হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সেগুলো সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা