× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাদরাসায় যাওয়ার পথে নিখোঁজ ২ কিশোরী, ৪ দিনেও মেলেনি সন্ধান

কুমিল্লা অফিস

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ২০:২৫ পিএম

নিখোঁজ তানিশা আক্তার ( বাঁয়ে) ও মাহিমা আক্তার মাহি। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

নিখোঁজ তানিশা আক্তার ( বাঁয়ে) ও মাহিমা আক্তার মাহি। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

কুমিল্লার চৌদ্দগ্রামে মাদরাসায় যাওয়ার পথে মাহিমা আক্তার মাহি ও তানিশা আক্তার নামে দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।

চার দিনেও তাদের সন্ধান না পাওয়ায় উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে পরিবার।

এর আগে গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কাশিনগর ইউনিয়নের জুগিরকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে কাশিনগর আল আমিন মাদরাসার উদ্দেশে বের হয় তারা। 

এরপর বিকালেও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু চার দিনেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

মাহিমা আক্তার মাহির নিখোঁজের ঘটনায় তার মা তাছলিমা আক্তার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

মাহিমার মা তাছলিমা আক্তার মেয়ের সন্ধান চেয়ে বলেন, “আমার মেয়ে বৃহস্পতিবার মাদরাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। বিকাল পর্যন্ত বাড়িতে না আসায় আমরা চারদিকে খোঁজখবর নিই। না পেয়ে থানায় জিডি করেছি।”

গত বৃহস্পতিবার ওই দুই শিক্ষার্থী মাদরাসায় উপস্থিত হয়নি জানিয়ে কাশিনগর আলা আমিন মাদ্রাসার অধ্যক্ষ মনিরুজ্জামান বলেন, “তাদের পরিবারের মাধ্যমে জানতে পারি, তারা দুজন মাদরাসার আসার পথে নিখোঁজ হয়েছে।”

চৌদ্দগ্রাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন জানান, আজ বিকালে দুই শিক্ষার্থী নিখোঁজের বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

তথ্য প্রযুক্তির সাহায্য নিয়ে পুলিশ তাদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান ওসি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা