× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতীয় পার্টি গণতান্ত্রিক উপায়ে সুষ্ঠু নির্বাচনে বিশ্বাস করে: সাইদুর রহমান

গোপালগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৩ ১৭:১২ পিএম

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩ ২০:৩২ পিএম

রবিবার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য সাইদুর রহমান টেপা। প্রবা ফটো

রবিবার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য সাইদুর রহমান টেপা। প্রবা ফটো

বিএনপি-জামায়াতের সরকার হটানোর যে চিন্তা জাতীয় পার্টি তা বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন দলটির প্রেসিডিয়াম সদস্য সাইদুর রহমান টেপা।

তিনি বলেন, ‘জাতীয় পার্টি একটি গণতান্ত্রিক দল। আজকেই সরকারকে হটাতে হবে, বিএনপি-জামায়াতসহ অন্যন্য দলের যে চিন্তা চেতনা, তাতে জাতীয় পার্টি বিশ্বাস করে না। জাতীয় পার্টি বিশ্বাস করে, গণতান্ত্রিক উপায়ে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে স্বাধীনতার স্বপক্ষে শক্তি ক্ষমতায় আসবে।‘ 

রবিবার (৮ জানুয়ারি) সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

সাইদুর রহমান টেপা বলেন, ‘আমরা যেমন তত্ত্বাবধায়ক সরকার বিশ্বাস করি না, তেমনি ইভিএম মেশিনে ভোটেও বিশ্বাস করি না। বিএনপিকে নির্বাচনে আনতে আমরা ঠেকা নই, আওয়ামী লীগও ঠেকা নয়, নির্বাচন সবার জন্য। যারা নিবন্ধিত দল তারা নির্বাচন করতে আসবে এটা স্বাভাবিক। কিন্তু কেউ যদি পেছনের দরজা দিয়ে নির্বাচনে আসতে চায় সেটা ভিন্ন কথা।’

যারা দলের নিবন্ধন নেবে অথচ নির্বাচনে যাবে না তাদের নিবন্ধন বাতিল করাও উচিত বলে মন্তব্য করেন তিনি।

‘সুষ্ঠু নির্বাচন হবে’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের সমালোচনা করে সাইদুর রহমান টেপা বলেন, ‘তাহলে আমরা ধরে নেব আগে সুষ্ঠু নির্বাচন হয়নি। অতীতে সুষ্ঠু নির্বাচন না হলেই এমন ভাষার প্রয়োগ করা যায়।’

এ সময় তার সহধর্মিনী ও জাতীয় যুব মহিলা পার্টির আহ্বায়ক নাজনীন সুলতানাসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা