× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রিপেইড মিটার বন্ধ না করলে হরতালের ডাক

রংপুর অফিস

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৫২ পিএম

প্রিপেইড মিটার কার্যক্রম বাতিল এবং লাগানো মিটারগুলো অপসারণ করা না হলে রংপুরে হরতাল-অবরোধের আল্টিমেটাম দিয়েছে মহানগর নাগরিক কমিটি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

প্রিপেইড মিটার কার্যক্রম বাতিল এবং লাগানো মিটারগুলো অপসারণ করা না হলে রংপুরে হরতাল-অবরোধের আল্টিমেটাম দিয়েছে মহানগর নাগরিক কমিটি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

প্রিপেইড মিটার কার্যক্রম বাতিল এবং লাগানো মিটারগুলো অপসারণ করা না হলে রংপুরে হরতাল-অবরোধের আল্টিমেটাম দিয়েছে মহানগর নাগরিক কমিটি।

রবিবার দুপুরে রংপুর আদালত প্রাঙ্গণে নেসকো রংপুর জোনের প্রধান প্রকৌশলীসহ ৬ জনকে বিবাদী করে সিনিয়র সহকারী জজ আদালতে মোকদ্দমার শুনানি শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য সচিব অ্যাড. পলাশ কান্তি নাগ।

তিনি বলেন, নেসকো কর্তৃপক্ষকে চ্যালেঞ্জ করে বলতে পারিÑ যদি তারা গণশুনানির আয়োজন করে তবে রংপুরে একটি মানুষও প্রিপেইড মিটারের পক্ষে দাঁড়াবে না। এই প্রিপেইড মিটার যাদের যাদের বাড়িতে নেসকো জোরপূর্বক স্থাপন করে এসেছে, খোঁজ নিয়ে দেখেন তারা ক্ষোভের আগুনে জ্বলছে। তারা আমাদের বলেছে, অতিরিক্ত টাকা কেটে নিচ্ছে প্রিপেইড মিটার।

তিনি বর্তমান সরকারকে উদ্দেশ করে বলেন, বিগত সরকার পতন হয়েছিল একটি ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে। বাংলাদেশে ৫ কোটিরও বেশি বিদ্যুৎ গ্রাহক রয়েছে, তারা যদি রাজপথে নামে তাহলে সরকার দেশ চালাতে পারবে তো।

তিনি বলেন, রবিবার সিনিয়র সহকারী জজ আদালতে মোকদ্দমার শুনানি হওয়ার কথা থাকলেও আদালতের নেজারত শাখার সুব্রত রায় নামে এক জারিকারক অজানা কারণে সমন জারি করেননি। যে সমস্যায় পুরো রংপুরবাসী জড়িত, সেটা নিয়ে এমন বেখেয়ালিপনা সত্যিই দুঃখজনক। 

এ সময় উপস্থিত ছিলেনÑ রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য আব্দুল জব্বার সরকার, এবিএম মসিউর রহমান, বিজয় প্রসাদ তপু, মাহাবুব আলম, সবুজ রায়, সানজিদা আক্তার প্রমুখ।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা