× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জুবায়ের হত্যাকাণ্ড, বিচারের দাবিতে মানববন্ধন

গোপালগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৯:০০ পিএম

গোপালগঞ্জ প্রেস ক্লাবের সামনে জুবায়ের ভূঁইয়া হত্যাকাণ্ডে জড়িত আসামিদের গ্রেপ্তারের দাবিতে পরিবারের সদস্যরা ও এলাকাবাসী মানববন্ধন করে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গোপালগঞ্জ প্রেস ক্লাবের সামনে জুবায়ের ভূঁইয়া হত্যাকাণ্ডে জড়িত আসামিদের গ্রেপ্তারের দাবিতে পরিবারের সদস্যরা ও এলাকাবাসী মানববন্ধন করে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গোপালগঞ্জে কলেজছাত্র জুবায়ের ভূঁইয়াকে পিটিয়ে হত্যার প্রতিবাদে ও বিচারের দাবিতে রবিবার মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।

রবিবার বেলা সাড়ে ১১টায় প্রেস ক্লাবের সামনে জুবায়ের ভূঁইয়া হত্যাকাণ্ডে জড়িত আসামিদের গ্রেপ্তারের দাবিতে পরিবারের সদস্যরা ও এলাকাবাসী মানববন্ধন করে। এই কর্মসূচিতে একত্রতা প্রকাশ করে গোপালগঞ্জ সরকারি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। 

এ ঘটনায় নিহতের বাবা রমজান ভূঁইয়া বাদী হয়ে সাতজনকে আসামি করে গোপালগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গত শনিবার ভোরে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ডিক্রিরচর এলাকায় যৌথ অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি স্বপন মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ ও এসআরবি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে প্রাইভেট পড়িয়ে গ্রামের বাড়ি ফেরার পথে জুবায়ের ভূঁইয়াকে পিটিয়ে হত্যা করা হয়।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা