× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুন্দরবনে ফের বনদস্যু আতঙ্ক, দুইদিনে অপহৃত ২১ জেলে

শরণখোলা (বাগেরহাট) প্রতিবেদক

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৩০ পিএম

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৩১ পিএম

সুন্দরবন। ফাইলছবি

সুন্দরবন। ফাইলছবি

পূর্ব সুন্দরবনের পৃথক তিনটি এলাকা থেকে বনদস্যুরা ১৫ জেলেকে অপহরণ করেছে। ভাঙ্গা, আমবাড়ীয়া ও নারিকেলবাড়ীয়া এলাকায় মাছ ধরার সময় শনিবার দিবাগত রাতে তাদের অপহরণ করা হয়।

এর আগে আরও ছয় জেলে অপহৃত হওয়ায় গত দুই দিনে ২১ জেলে নিখোঁজ হয়েছেন।

এতে জেলে ও মৎস্য ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ও হতাশা দেখা দিয়েছে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের দুবলা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মিল্টন রায় রবিবার দুপুরে মোবাইল ফোনে বলেন, শনিবার দিবাগত গভীর রাতে সাগরসংলগ্ন ভাঙ্গা, আমবাড়ীয়া ও নারিকেলবাড়ীয়া এলাকায় মাছ ধরারত জেলেদের বহরে অজ্ঞাতপরিচয় বনদস্যুরা হামলা করে।

প্রতি নৌকা থেকে একজন করে মোট ১৫ জেলেকে তুলে একটি ট্রলারে নিয়ে যায় তারা। এর মধ্যে ১০ জনের পরিচয় জানা গেছে বলেও জানান তিনি।

অপহৃতদের মধ্যে খুলনার আরিফ (২৫), সগীর (৩৪), মিঠু (৩০) ও ফেরদাউস (২৮) এবং বরগুনার পাথরঘাটা ও তালতলী এলাকার ইব্রাহিম (৩৫), ইমরান (২৫), মোস্তাফিজুর (৩৫), আলামিন (২৮), হানিফ (৩৮) ও মারুফ (৪৯) রয়েছেন।

এদিকে, মোংলার এক জেলে মহাজন জানান, শনিবার রাতে বনদস্যু করিম-শরীফ বাহিনী ঝাপসি এলাকার ভদ্রা নদী থেকে মাসুদ ইজারদার (২৮) ও ইমদাদুল ইজারদার (৩০) নামে দুই জেলেকে অপহরণ করেছে।

জেলে মহাজনরা অপহৃতদের উদ্ধারে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ দাবি করেছেন।

এ বিষয়ে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলার এক কর্মকর্তা বলেন, সুন্দরবনে জেলে অপহরণের খবর তাদের জানা নেই। বিষয়টির খোঁজখবর নেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা