× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা রুখে দিল বিজিবি

প্রবা প্রতিবেদক, ঝিনাইদহ

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৭:১৭ পিএম

মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা রুখে দিল বিজিবি। ছবি: সংগৃহীত

মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা রুখে দিল বিজিবি। ছবি: সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশ-ইন) চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার খোসালপুর বিওপি এলাকায় এ ঘটনা ঘটে। বিকেলে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহেশপুরের খোসালপুর বিওপির আওতাধীন সীমান্ত পিলার ৬০/৯৮-আর সংলগ্ন এলাকায় ভারতের ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের রামনগর ক্যাম্পের ফটক খুলে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা চালানো হয়। ওই ব্যক্তি সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে বিজিবির খোসালপুর বিওপির টহল দলের নজরে আসেন। এ সময় বিজিবির সদস্যরা বাধা দিলে ওই ব্যক্তি ভারতে ফিরে যেতে বাধ্য হন। শেষ খবর পাওয়া পর্যন্ত পুশ-ইনের শিকার ওই ব্যক্তি ভারতের অভ্যন্তরে কাঁটাতারের বেড়ার কাছে অবস্থান করছিলেন বলে জানিয়েছে বিজিবি।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান জানান, বিজিবির তৎপরতার কারণে বিএসএফের অবৈধ পুশ-ইনের চেষ্টা কার্যকরভাবে প্রতিহত করা সম্ভব হয়েছে। বিষয়টি ইতোমধ্যে ভারতের ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নকে জানানো হয়েছে।

তিনি আরও জানান, সীমান্ত সুরক্ষা, পুশ-ইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা