× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এমপি জয়নালের হোয়াটসঅ্যাপ হ্যাক, পরিচিতদের কাছে টাকা দাবি

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৫৭ পিএম

ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবদিন ভিপি। ছবি: সংগৃহীত

ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবদিন ভিপি। ছবি: সংগৃহীত

ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবদিন ভিপির ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরের নিয়ন্ত্রণ নিয়ে পরিচিতজনদের কাছে টাকা দাবি করার অভিযোগ উঠেছে।

নম্বরটি হ্যাক হওয়ার পর রবিবার সকাল থেকে বিভিন্ন ব্যক্তিকে বার্তা পাঠিয়ে অর্থ চাওয়া শুরু করে একটি চক্র।

জানা গেছে, সকালে সংসদ সদস্যের পরিচিত কয়েকজন ব্যক্তি তার হোয়াটসঅ্যাপ নম্বর থেকে টাকা চেয়ে পাঠানো বার্তা পান। বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা তাৎক্ষণিকভাবে সংসদ সদস্যকে অবহিত করেন।

ঘটনার পর এমপির পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে সতর্কতামূলক বিজ্ঞপ্তি দেওয়া হয়।

সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী (পিএস) গোলাম কিবরিয়া পূর্ণ নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান।

পোস্টে তিনি উল্লেখ করেন, ফেনী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবদিন ভিপির ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরটি হ্যাক হয়েছে। ওই নম্বর থেকে কোনো ধরনের বার্তা, আর্থিক লেনদেনের প্রস্তাব কিংবা সাহায্য চাওয়া হলে কাউকে বিভ্রান্ত না হওয়ার এবং কোনো প্রকার অর্থ লেনদেন না করার জন্য অনুরোধ করা হচ্ছে।

একই সঙ্গে নিজের ব্যক্তিগত তথ্য কিংবা ওটিপি কাউকে না দেওয়ার আহ্বান জানানো হয়।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তবে হ্যাকারদের পাঠানো বার্তায় কেউ এরই মধ্যে অর্থ পাঠিয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা