× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকুন্দিয়ায় মৎস্যজীবী দল নেতার মরদেহ উদ্ধার

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৩১ পিএম

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৩২ পিএম

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি ধানক্ষেত থেকে মো. রমজান মিয়া নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি ধানক্ষেত থেকে মো. রমজান মিয়া নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

 কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি ধানক্ষেত থেকে মো. রমজান মিয়া (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার সন্ধ্যায় উপজেলার সুখিয়া ইউনিয়নের ঠুটারজঙ্গল গ্রামের একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রমজান মিয়া উপজেলার সুখিয়া ইউনিয়নের ঠুটারজঙ্গল গ্রামের তমিজ উদ্দিনের ছেলে। তিনি সুখিয়া ইউনিয়ন মৎস্যজীবী দলের সহ-সভাপতি ছিলেন।

স্থানীয়রা ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার সকালে গোসল করার কথা বলে লুঙ্গি নিয়ে বাড়ির পাশের একটি পুকুরের দিকে যান রমজান মিয়া। তবে পুকুরে গোসল না করে মাছ ধরার জাল নিয়ে তিনি পাশের ধানক্ষেতের দিকে চলে যান। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন।

খোঁজাখুঁজির একপর্যায়ে বিকেলের দিকে বাড়ির পাশের ধানক্ষেতে রমজান মিয়ার মরদেহ পড়ে থাকতে দেখেন স্বজনরা। পরে বিষয়টি স্থানীয়দের জানানো হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পাকুন্দিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

স্থানীয়রা জানান, রমজান মিয়া বেশ কিছুদিন ধরে মৃগীরোগে ভুগছিলেন। শনিবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়িতে ফেরেননি। পরে অনেক খোঁজাখুঁজির পর ধানক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। তার এমন আকস্মিক মৃত্যুতে আমরা খুবই মর্মাহত।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধানক্ষেত থেকে রমজান মিয়ার মরদেহ উদ্ধার করেছে। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।

ওসি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। পাশাপাশি ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা