× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাস্তা সংস্কারের দাবিতে সড়ক অবরোধ

নারায়ণগঞ্জ অফিস

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৪:২৯ পিএম

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জ মোড়ে সড়ক সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করেছেন স্থানীয় এলাকাবাসী ও নবীগঞ্জ সিএনজি অটোরিকশা শ্রমিক-মালিক সমিতির নেতাকর্মীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জ মোড়ে সড়ক সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করেছেন স্থানীয় এলাকাবাসী ও নবীগঞ্জ সিএনজি অটোরিকশা শ্রমিক-মালিক সমিতির নেতাকর্মীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জ মোড়ে সড়ক সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করেছেন স্থানীয় এলাকাবাসী ও নবীগঞ্জ সিএনজি অটোরিকশা শ্রমিক-মালিক সমিতির নেতাকর্মীরা।

এতে মদনপুর-মোক্তারপুর ও নবীগঞ্জ-মুগরাপাড়া সড়কে যান চলাচল বন্ধ হয়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। যাত্রীবাহীসহ শত শত মালামালের গাড়ি আটকা পড়েছে।

রবিবার সকাল সাড়ে ১০টা থেকে নবীগঞ্জ বাসস্ট্যান্ড মোড়ে এ অবরোধ শুরু হয়। স্থানীয় এলাকাবাসী ও নবীগঞ্জ সিএনজি অটো শ্রমিক-মালিক সমিতির সভাপতি মোহাম্মদ মোক্তার হোসেন এবং সাধারণ সম্পাদক মো. শিপনের নেতৃত্বে অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে বলে জানা গেছে।

অবরোধকারীদের দাবি, মদনগঞ্জ থেকে মদনপুর পর্যন্ত বন্দরের প্রধান সড়ক এবং নবীগঞ্জ থেকে মুগরাপাড়া পর্যন্ত সড়ক দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়ক দ্রুত সংস্কারের দাবিতে এর আগেও কয়েক দফা অবরোধ করা হয়েছিল বলে স্থানীয়রা জানান।

স্থানীয়রা জানান, এর আগে সড়ক সংস্কারের দাবিতে তিনবার অবরোধ করা হলে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নারায়ণগঞ্জ-৫ আসনের রাজনৈতিক সচিব আবুল কাওসার আশা ঘটনাস্থলে গিয়ে দ্রুত সংস্কারের আশ্বাস দেন। পরে অবরোধ তুলে নেওয়া হয়।

স্থানীয়দের দাবি, গত ৬ জুলাই একটি ঠিকাদারি প্রতিষ্ঠান প্রায় ৭ কোটি ৫৪ লাখ টাকার টেন্ডারের মাধ্যমে সড়ক সংস্কারের কাজ পায়। তবে এখনো সংস্কারকাজ শুরু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন এলাকাবাসী ও পরিবহন শ্রমিকরা। তারা দ্রুত কাজ শুরু এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

অবরোধের কারণে শীতলক্ষ্যা তৃতীয় সেতুর পূর্বপ্রান্ত থেকে মোক্তারপুর হয়ে মদনপুর পর্যন্ত, নবীগঞ্জ থেকে মুগরাপাড়া চৌরাস্তা পর্যন্ত এবং নবীগঞ্জ রেললাইন থেকে বন্দরবাজার পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

এতে ওই সড়কগুলো ব্যবহারকারী যাত্রী ও পরিবহন চালকদের ব্যাপক ভোগান্তিতে পড়তে হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয়রা।

এ রিপোর্ট লেখা পর্যন্ত দুপুর ২টা অবরোধ চলছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা