নেত্রকোনা প্রতিবেদক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৫৩ পিএম
‘ডিজিটাল এজেন্ডা ও কৃত্রিম বুদ্ধিমত্তার মধ্য দিয়ে পর্যটনকে নতুনভাবে সাজানো’ এই প্রতিপাদ্যে নেত্রকোনায় উদযাপিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
‘ডিজিটাল এজেন্ডা ও কৃত্রিম বুদ্ধিমত্তার মধ্য দিয়ে পর্যটনকে নতুনভাবে সাজানো’ এই প্রতিপাদ্যে নেত্রকোনায় উদযাপিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস।
আজ রবিবার জেলা প্রশাসনের আয়োজনে কর্মসূচির মধ্যে ছিল, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা।
দুপুরে
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ
শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন, জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিজা খাতুনসহ প্রমুখ।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা জেলার পর্যটনের বিভিন্ন স্পটের সৌন্দর্যের পাশাপাশি নানা সমস্যা ও সমাধানের দিকগুলো তুলে ধরেন।