ভোলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৩২ পিএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:১৫ পিএম
ভোলা সদর উপজেলার বিভিন্ন চরাঞ্চলে মহিষ চুরি বেড়ে যাওয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন মহিষ মালিকরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ভোলা সদর উপজেলার বিভিন্ন চরাঞ্চলে মহিষ চুরি বেড়ে যাওয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন মহিষ মালিকরা। তারা মহিষ চোরদের দ্রুত গ্রেপ্তারসহ ৫ দফা দাবি করেন।
আজ রবিবার বেলা ১১টার দিকে ভোলা প্রেস ক্লাবের
সামনে প্রায় অর্ধ শতাধিক মহিষ মালিক এই কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে তারা বলেন, প্রায় ২ বছরে ধরে
ভোলা সদর ও দৌলতখান উপজেলার বিভিন্ন চরাঞ্চল থেকে প্রতিনিয়ত মহিষ চুরি হচ্ছে। দুই বছরে
প্রায় ৪ শতাধিক মহিষ চুরি হয়েছে।
এছাড়াও গত কয়েক বছরে ঘূর্ণিঝড় ও জোয়ারের
পানিতে ভেসে গেছে প্রায় ১ হাজার মহিষ। এতে চরমভাবে লোকসানের মুখে পড়েছে মহিষ মালিকরা।
তারা আরো বলেন, ভোলার মহিষের দুধের দই জিআই
পণ্যের স্বীকৃতি পেয়েছে। এতে ভোলার মহিষ মালিকরা অনেক উৎসাহিত হয়েছেন। মহিষ পালন আরো
বৃদ্ধি পেয়েছিল। কিন্তু মহিষ চুরি ও ঝড়-জোয়ারে মহিষ ভেসে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে
মহিষ মালিক ও খামারিরা। বারবার প্রশাসনকে বিষয়টি জানালেও কোনো কার্যকরী পদক্ষেপ লক্ষ্য
করা যায়নি। কয়েকজন মহিষ চোর ধরা পড়লেও বন্ধ হয়নি মহিষ চুরি। জানা যায়, মহিষ চুরির মূলহোতাদের
নাম। আমরা দ্রুত কার্যকরী পদক্ষের দাবি করছি প্রশাসনের কাছে।
এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষক ঐক্য
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সাহাবুদ্দিন ফরাজী, সদর উপজেলা মহিষ মালিক সমিতির সভাপতি
আবুল কাশেম মাস্টার, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক শরীফ
মাতাব্বর, দপ্তর সম্পাদক আব্দুল মন্নানসহ প্রমুখ।