জয়পুরহাট প্রতিবেদক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৩:০৯ পিএম
জয়পুরহাটের পাঁচবিবিতে শিয়ালের উপদ্রব থেকে শসা ক্ষেত রক্ষায় দেওয়া বৈদ্যুতিক ফাঁদে স্পৃষ্ট হয়ে সাকিব হোসেন নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জয়পুরহাটের পাঁচবিবিতে শিয়ালের উপদ্রব থেকে শসা ক্ষেত রক্ষায় দেওয়া বৈদ্যুতিক ফাঁদে স্পৃষ্ট হয়ে সাকিব হোসেন (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
রবিবার সকালে উপজেলার কড়িয়া লকমা এলাকার একটি শসা ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত সাকিব হোসেন ওই এলাকার আবুল খায়েরের ছেলে। তিনি পেশায় টাইলস মিস্ত্রি।
স্থানীয়রা জানান, কড়িয়া এলাকার কৃষক আবু বক্কর শিয়ালের উপদ্রব থেকে শসা ক্ষেত রক্ষার
জন্য ক্ষেতের চারপাশে অবৈধভাবে বৈদ্যুতিক সংযোগ দিয়ে ফাঁদ পেতে রাখেন। শনিবার রাতে
সাকিব অসাবধানতাবশত ওই ক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা
যান।
রবিবার সকালে স্থানীয় কৃষক মাঠে কাজ করতে গিয়ে শসা ক্ষেতের পাশে বৈদ্যুতিক তারে পেঁচানো
অবস্থায় সাকিবের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে পুলিশে
খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল
হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল
ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা
হবে।