× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২৭ বছর আত্মগোপনে থেকেও রক্ষা পেলেন না এরশাদ শিকদারের সহযোগী জয়নাল

খুলনা অফিস

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩৬ পিএম

খুলনা মহানগরীর কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদারের সহযোগী ও হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি প্রায় ২৭ বছর আত্মগোপনে থাকার পর সোনাডাঙ্গা এলাকায় থেকে  শনিবার রাতে এসআরবি-৮ ও এসআরবি-৬ এর যৌথ  দল তাকে গ্রেপ্তার করে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

খুলনা মহানগরীর কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদারের সহযোগী ও হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি প্রায় ২৭ বছর আত্মগোপনে থাকার পর সোনাডাঙ্গা এলাকায় থেকে শনিবার রাতে এসআরবি-৮ ও এসআরবি-৬ এর যৌথ দল তাকে গ্রেপ্তার করে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

খুলনা মহানগরীর কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদারের সহযোগী ও হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি প্রায় ২৭ বছর আত্মগোপনে কখনও ভারতে, কখনও কুয়েতে ছিলেন এই জয়নাল সরদার।

শেষ পর্যন্ত খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকায় এসে শনিবার রাতে এসআরবি-৮ ও এসআরবি-৬ এর যৌথ  দল তাকে গ্রেপ্তার করে ।

এসআরবি জানায়, গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে জয়নাল সরদারের অবস্থান শনাক্ত করা হয়। পরে সোনাডাঙ্গা মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

জয়নাল বরিশালের গৌরনদী থানার বংকুরা গ্রামের মৃত আহম্মদ আলী সরদারের ছেলে। এসআরবি জানায়, ১৯৯৯ সালে খুলনার রূপসা থানায় তার বিরুদ্ধে একটি হত্যা মামলা হয়। মামলাটি আদালতে সন্দেহাতীতভাবে প্রমাণিত হলে হত্যার অপরাধে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া লাশ গুমের অপরাধে পৃথকভাবে তাকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দীর্ঘদিন পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

রবিবার  এসআরবি-৮ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) ওয়ালিদ হাসান মিঠু এসব তথ্য জানান। গ্রেপ্তার জয়নাল সরদারকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সোনাডাঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা