× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওসমানী বিমানবন্দরে পাখি তাড়াতে গুলি পরিচ্ছন্নতাকর্মী আহত

সিলেট প্রতিবেদক

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ২১:৪৬ পিএম

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি: সংগৃহীত

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি: সংগৃহীত

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পাখি তাড়াতে ছোড়া গুলিতে রুবেল আহমদ নামে এক পরিচ্ছন্নতাকর্মী আহত হয়েছেন।

শনিবার সকাল ১০টার দিকে বিমানবন্দরের রানওয়েতে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর আহত রুবেলকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, গতকাল সকালে আনসার সদস্য মোজাম্মেল গাড়ি নিয়ে রানওয়েতে টহল দিচ্ছিলেন। এ সময় পাখি তাড়ানোর জন্য তিনি নিজের কাছে থাকা শর্টগান দিয়ে গুলি ছোড়েন। গুলিটি পাশেই থাকা পরিচ্ছন্নতাকর্মী রুবেলের কোমরে লাগে। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

প্রত্যক্ষদর্শী একজনের দাবি, পাখি তাড়ানোর জন্য গাড়ি থেকে নেমে গুলি ছোড়ার নিয়ম রয়েছে। তবে মোজাম্মেল গাড়িতে বসেই গুলি ছোড়েন, এ কারণেই ঘটনাটি ঘটেছে।

এ বিষয়ে ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, গুলি লাগার ঘটনাটি ইচ্ছাকৃত নয়, দুর্ঘটনাবশত ঘটেছে। আহত পরিচ্ছন্নতাকর্মীর আঘাতও তেমন গুরুতর নয়। তিনি বলেন, এ ঘটনায় নিয়মের কোনো ব্যত্যয় বা গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হবে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা