× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কেন্দুয়ায় মাদক, জুয়া ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে সমাবেশ

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিবেদক

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ২০:৫৯ পিএম

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ১২নং রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের জনতা উচ্চ বিদ্যালয় খেলার মাঠে সমাবেশে বক্তব্য রাখেন এমপি ড. রফিকুল ইসলাম হিলালী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ১২নং রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের জনতা উচ্চ বিদ্যালয় খেলার মাঠে সমাবেশে বক্তব্য রাখেন এমপি ড. রফিকুল ইসলাম হিলালী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মাদক, জুয়া ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে জনসচেতনতামূলক সমাবেশ হয়েছে। শনিবার বিকালে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ১২নং রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের জনতা উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এ সমাবেশ হয়।

সর্বদলীয় ঐক্য পরিষদের উদ্যোগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন- নেত্রকোনা-৩ আসনের এমপি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী।

প্রধান অতিথি বলেন- মাদক, জুয়া, অনলাইন জুয়া ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে বর্তমান সরকার জিরো টলারেন্স। অপরাধী যে দলেরই হোক, যত প্রভাবশালীই হোক কোন ছাড় নয়। এ-সবে যারা জড়িত তারা সুস্থ-মস্তিষ্কের মানুষ হতে পারে না।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক মো. নুরুজ্জামান নুরু, কেন্দুয়ার ইউএনও সানজিদা চৌধুরী, ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম, নেত্রকোনা-৩ আসনের জামায়াতের পরাজিত প্রার্থী খায়রুল কবির নিয়োগী।

এসময় উপস্থিত ছিলেন, সর্বদলীয় ঐক্য পরিষদ ও ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন ভূঞা সুরুজ, সিনিয়র সহ-সভাপতি মুফতি এনামুল হক ফারুকী, সহ-সভাপতি রোয়াইলবাড়ি সহকারী অধ্যাপক মো. সিদ্দিকুর রহমান, সদস্য ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোস্তফা কামাল বাবলু, সাবেক ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান বিপ্লব, মো. সাইকুল ইসলাম প্রমুখ।

জানা যায়, সর্বদলীয় ঐক্য পরিষদ রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে।



শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা