× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হত্যাসহ বিভিন্ন মামলায় ৯ জন গ্রেপ্তার

রংপুর অফিস

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ২০:২১ পিএম

এসআরবি-১৩ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এসআরবির ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর কাওসার বাঁধন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

এসআরবি-১৩ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এসআরবির ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর কাওসার বাঁধন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রংপুর বিভাগে গত ৪৮ ঘণ্টায় চাঞ্চল্যকর হত্যাসহ বিভিন্ন মামলায় ৯ জনকে গ্রেপ্তার করেছে এসআরবি।

শনিবার এসআরবি-১৩ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এসআরবির ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর কাওসার বাঁধন।

তিনি বলেন, গত ৪৮ ঘণ্টায় অভিযান চালিয়ে এসআরবি রংপুরে অটোরিকশা গ্যারেজ মালিক আব্দুর রহমান হত্যা মামলায় অভিযুক্ত অমিত ঘোষ নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জে সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে গোবিন্দগঞ্জের বিশ্বনাথপুরের বাসিন্দা সোহেল মন্ডল ও হেলাল ইসলাম নামের দুজনকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, গঙ্গাচড়ায় দেশি-বিদেশি পিস্তলসহ গুলি উদ্ধার, রংপুর পীরগঞ্জ ও দিনাজপুর ঘোড়াঘাটে ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার, ঠাকুরগাঁওয়ে মাদকসহ দুই কারবারি এবং নারী ও শিশু নির্যাতন মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি এবং কুড়িগ্রামে মাদক মামলার সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণে আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে এসআরবি।

এসআরবি কর্মকর্তা মেজর কাওসার বাঁধন জানান, সন্ত্রাস, মাদকসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূলে রংপুর এসআরবির এমন অভিযান অব্যাহত থাকবে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা