× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টেলিভিশন সাংবাদিকদের মিলন মেলা ও মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী টুকু

টাঙ্গাইল প্রতিবেদক

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ২০:১১ পিএম

শনিবার দিনব্যাপী টাঙ্গাইল প্রেস ক্লাবের ভিআইপি অডিটোরিয়ামে  মিলন মেলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

শনিবার দিনব্যাপী টাঙ্গাইল প্রেস ক্লাবের ভিআইপি অডিটোরিয়ামে মিলন মেলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

টাঙ্গাইলে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে টাঙ্গাইল জেলা টেলিভিশন সাংবাদিকদের মিলন মেলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দিনব্যাপী টাঙ্গাইল প্রেস ক্লাবের ভিআইপি অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

এ সময় সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘আজকের অনুষ্ঠানটি অসাধারণ। সকলের প্রতি শুভ কামনা রইলো। আগামী দিনে সকলে মিলে এই টাঙ্গাইলকে কীভাবে সুন্দর করা যায়, আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। সাংবাদিকদের পেশা অত্যন্ত সম্মানিত এবং দায়িত্বশীল পেশা। দায়িত্বশীলতার সঙ্গে আপনারা আপনাদের জায়গা থেকে কাজ করবেন। সঠিক সংবাদ পরিবেশনের মধ্যে দিয়ে জাতি ও দেশ গঠনের কাজে আপনারা সহযোগিতা করবেন।

টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের সভাপতি মামুনুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- টাঙ্গাইল প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাফর আহমেদ, টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি মুসলিম উদ্দিন আহমেদ, কাজী তাজ উদ্দিন রিপন, তুহিন খান, কাদির তালুকদার, সোহেল তালুকদার, কামাল হোসেন প্রমুখ।

এছাড়াও বিভিন্ন টেলিভিশন টাঙ্গাইল জেলা প্রতিনিধি এবং উপজেলা প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

সভায় বক্তারা বলেন, সাংবাদিকতায় সুস্থ ও পেশাদার পরিবেশ বজায় রাখতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকা জরুরি। অপসাংবাদিকতা রোধ এবং মফস্বল সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে এ ধরনের মিলন মেলা ও মতবিনিময় সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, মফস্বলে দায়িত্ব পালনের ক্ষেত্রে নানা চ্যালেঞ্জ, সুযোগ-সুবিধা এবং নিরাপত্তার বিষয়টি তুলে ধরেন। বক্তারা জেলার উন্নয়ন সম্ভাবনা এবং সমস্যাগুলো নিয়মিতভাবে টেলিভিশনের পর্দায় তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন।

সংগঠনের সাধারণ সম্পাদক শামিম আল মামুনের পরিচালনায় দিনব্যাপী এ অনুষ্ঠানটি এক মিলন মেলায় পরিণত হয়।

 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা