× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নদীভাঙন মিয়ারচর এলাকা পরিদর্শনে জহির উদ্দিন স্বপন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১৯:২৮ পিএম

গৌরনদীর মিয়ারচরে আড়িয়াল খাঁ নদের ভাঙনে বিলীন হওয়ার ঝুঁকিতে থাকা এলাকা পরিদর্শন করেছেন সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গৌরনদীর মিয়ারচরে আড়িয়াল খাঁ নদের ভাঙনে বিলীন হওয়ার ঝুঁকিতে থাকা এলাকা পরিদর্শন করেছেন সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বরিশালের গৌরনদীর মিয়ারচরে আড়িয়াল খাঁ নদের ভাঙনে বিলীন হওয়ার ঝুঁকিতে থাকা এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।

শনিবার সকালে উপজেলার মিয়ারচর লঞ্চঘাট এলাকায় গিয়ে তিনি ভাঙনে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ স্থানগুলো ঘুরে দেখেন। এ সময় স্থানীয় বাসিন্দারা ভাঙন থেকে তাদের বসতভিটা ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলার সময় জহির উদ্দিন স্বপন বলেন, ভাঙনে এলাকার মানুষ সর্বস্ব হারাচ্ছে। তাদের জানমাল রক্ষায় দ্রুত ও যথাযথ ব্যবস্থা নিতে হবে।

পরিদর্শনকালে তিনি ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। জরুরি ভিত্তিতে ভাঙনকবলিত এলাকায় প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদারের কথাও বলেন তিনি।

স্থানীয় বাসিন্দারা জানান, আড়িয়াল খাঁ নদের ভাঙনে গত কয়েক বছরে মিয়ারচর এলাকার অনেক পরিবার বসতভিটা হারিয়েছে। সম্প্রতি ভাঙনের তীব্রতা বাড়ায় আরও কয়েকটি পরিবারও গুরুত্বপূর্ণ স্থাপনা ঝুঁকিতে রয়েছে। 

পরিদর্শন শেষে আপদকালীন ব্যবস্থা হিসেবে ভাঙনকবলিত এলাকায় জিও ব্যাগ ফেলা হয়। এ সময় পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা