× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নিহত ১

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিবেদক

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১৯:২৬ পিএম

কুষ্টিয়ার সদর উপজেলায় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে হালিম সর্দার নামে একজন নিহত হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুষ্টিয়ার সদর উপজেলায় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে হালিম সর্দার নামে একজন নিহত হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুষ্টিয়ার সদর উপজেলায় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে হালিম সর্দার (৬০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত তিনজন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

শনিবার সকাল ৭টার দিকে সদর উপজেলার আলামপুর ইউনিয়নের খয়েরপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত হালিম সর্দার ওই গ্রামের মৃত কলম সর্দারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খয়েরপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মান্নান গ্রুপ ও ইউসুফ মেম্বার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার সকালে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় হালিম সর্দার নিহত এবং আরও কয়েকজন আহত হন। আলামপুর পুলিশ ক্যাম্পের এএসআই ফরিদুল ইসলাম বলেন, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে মান্নান গ্রুপ ও ইউসুফ মেম্বার গ্রুপের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরে সংঘর্ষ হয়েছে। এতে হালিম সর্দার নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকজন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মো. ইকবাল হাসান জানান, আলামপুর এলাকার সংঘর্ষে আহত একজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার অবস্থা আশঙ্কাজনক। একই ঘটনায় একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় বকুল সর্দার (৩০) নামে একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন কুষ্টিয়া মডেল থানার ওসি জাকির হোসেন। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। 

নেত্রকোণা : নেত্রকোণায় নাজু আক্তার (৩৪) নামে সাবেক এক স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে মাটিচাপা দিয়ে স্বাভাবিকভাবেই জীবনযাপন করছিলেন স্বামী নুরুল আমিন (৪০)। এ ঘটনায় নাজু আক্তারের ভাইয়ের করা একটি জিডির সূত্র ধরে তদন্তে নামে পুলিশ। একপর্যায়ে ঘটনার ৭ দিন পর রহস্য উন্মোচিত হয়েছে। স্বামী নুরুল আমিনকে আটক করে জিজ্ঞাসাবাদের পর তার দেওয়া তথ্যমতে, গত শুক্রবার সন্ধ্যায় নাজু আক্তারের মাটিচাপা দেওয়া মরদেহ উত্তোলন করা হয়েছে। নেত্রকোণা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের নগুয়া গ্রামে ঘটেছে চাঞ্চল্যকর এমন ঘটনাটি। আটক নুরুল আমিন নগুয়া গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে এবং নাজু আক্তার নেত্রকোণা পৌর শহরের কাটলী এলাকার মৃত ইসলাম উদ্দিনের মেয়ে। 

নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, মরদেহটি উত্তোলনের পর ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা