× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দখলকৃত জলাশয় উদ্ধার করে পরিচ্ছন্নতা অভিযান

বগুড়া অফিস

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৪৩ পিএম

বগুড়ায় রেলওয়ের দখলে থাকা একটি জলাশয় উদ্ধার করে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে বগুড়া সিটি করপোরেশন ও জেলা প্রশাসন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বগুড়ায় রেলওয়ের দখলে থাকা একটি জলাশয় উদ্ধার করে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে বগুড়া সিটি করপোরেশন ও জেলা প্রশাসন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বগুড়ায় রেলওয়ের দখলে থাকা একটি জলাশয় উদ্ধার করে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে বগুড়া সিটি করপোরেশন ও জেলা প্রশাসন। 

শনিবার ডেঙ্গু প্রতিরোধ ও দেশব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের কামারগাড়ী এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে জলাশয়ে জমে থাকা ময়লা-আবর্জনা, দূষিত পানি ও বিভিন্ন ধরনের পরিত্যক্ত সামগ্রী সরিয়ে ফেলা হয়। একইসঙ্গে ডেঙ্গু মশার প্রজননস্থল হিসেবে চিহ্নিত স্থানগুলো পরিষ্কার করা হয়।

সংশ্লিষ্টরা জানান, জলাশয়টি দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনায় দূষিত হয়েছিল। এতে পানি জমে থাকায় ডেঙ্গু মশার প্রজননের ঝুঁকি ছিল। জলাশয়টি পরিষ্কার করার পাশাপাশি ভবিষ্যতে যাতে সেখানে আবার ময়লা-আবর্জনা জমতে না পারে, সে বিষয়েও নজরদারি করা হবে।

পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন ও জেলা প্রশাসক তৌফিকুর রহমান, ডিডিএলজি রাজিয়া সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পি এম ইমরুল কায়েস এবং বগুড়া সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, বগুড়া জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন ও মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোলাইমান আলী প্রমুখ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা