× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লিটন হত্যা: আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

ভোলা প্রতিবেদক

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৪১ পিএম

দৌলতখানে আলোচিত লিটন হত্যা মামলার আসামিদের ফাঁসি ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দৌলতখানে আলোচিত লিটন হত্যা মামলার আসামিদের ফাঁসি ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ভোলার দৌলতখানে আলোচিত লিটন হত্যা মামলার আসামিদের ফাঁসি ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী। 

শনিবার ভোলার দৌলতখান উপজেলা প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করেন নিহতের স্বজন ও এলাকাবাসী। মানববন্ধন শেষে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, লিটনকে পরিকল্পিতভাবে হত্যা করেছে ইয়াসমিন বেগম ও শাহাবুদ্দিন। পরে তার লাশ প্রতিবেশী ইয়াসমিনের নির্মাণাধীন সেপটিক ট্যাংকের ভেতর গুম করেন। এরপর পুলিশ তার লাশ উদ্ধার করে।

মানববন্ধন ও সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেনÑ নিহত লিটনের স্ত্রী রিনা বেগম, ভাই লিটনসহ পরিবারের অন্য সদস্যরা। 

এ ঘটনায় নিহতের বাবা হারুন নায়েব বাদী হয়ে দৌলতখান থানায় হত্যা মামলা করেন। পুলিশ প্রধান আসামি ইয়াসমিন বেগম ও শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়েছে। 

দৌলতখান থানার ওসি ফখরুল ইসলাম জানিয়েছেন, মামলার প্রধান আসামি ইয়াসমিন বেগম ও অপর আসামি শাহাবুদ্দিনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা