সুনামগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৩৮ পিএম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৩৯ পিএম
জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ‘বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা-২০২২’ লঙ্ঘনের দায়ে ‘বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে ৪টি স্টোন ক্রাশার প্রতিষ্ঠানকে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বায়ুদূষণকারী অবৈধ স্টোন ক্রাশার মেশিনের বিরুদ্ধে শনিবার অভিযান চালিয়ে ৪টি প্রতিষ্ঠানকে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার
(আজ) পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয় ও জামালগঞ্জ উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে
উপজেলার লালপুর, লক্ষ্মীপুর ও কামিনীপুর এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযান
পরিচালনাকালে ‘বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা-২০২২’ লঙ্ঘনের দায়ে ‘বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ
আইন-১৯৯৫ (সংশোধিত-২০১০)’-এর ১৫(২) ধারায় অভিযুক্ত ৪টি স্টোন ক্রাশার প্রতিষ্ঠানকে
৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ধার্য ও তাৎক্ষণিক তা আদায় করা হয়।
জামালগঞ্জ
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিল্পী রাণী মোদক মোবাইল কোর্টে
বিচারিক দায়িত্ব পালন করেন। এতে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরে সহকারী
পরিচালক মো. মোহাইমিনুল হক।
পরিবেশ
অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক ঘটনাটি জানান।
৪টি বায়ুদূষণকারী অবৈধ স্টোন ক্রাশার মেশিনের বিরুদ্ধে অভিযান চালিয়ে সাড়ে ৩ লাখ টাকা
জরিমানা করা হয়েছে। বায়ুদূষণকারী ও পরিবেশ বিনষ্টকারী এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরিবেশ
অধিদপ্তরের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।