× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চিলমারীর বাঁধে ফের ধস আতঙ্কে হাজারো পরিবার

কুড়িগ্রাম প্রতিবেদক

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৫৮ পিএম

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১৮:০০ পিএম

চিলমারী উপজেলার রাণীগঞ্জের  কেডিওয়ারী এলাকায় বাঁধের প্রায় ৪০ মিটার অংশ নদীতে ধসে গেছে। আতঙ্কে হাজারো পরিবার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চিলমারী উপজেলার রাণীগঞ্জের কেডিওয়ারী এলাকায় বাঁধের প্রায় ৪০ মিটার অংশ নদীতে ধসে গেছে। আতঙ্কে হাজারো পরিবার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের তীররক্ষা বাঁধে ফের ধস দেখা দিয়েছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল কেডিওয়ারী এলাকায় বাঁধের প্রায় ৪০ মিটার অংশ নদীতে ধসে পড়েছে।

এতে নদীর তীরবর্তী শত শত বিঘা আবাদি জমি, বসতবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান নতুন করে ভাঙনের ঝুঁকিতে পড়েছে। আতঙ্কে রয়েছেন হাজারো পরিবার।

স্থানীয় বাসিন্দারা বলছেন, প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ এই বাঁধের বিভিন্ন অংশ দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ। এর আগে অন্তত চার দফায় বাঁধের বিভিন্ন স্থানে বড় ধরনের ধস দেখা দেয়। তখন জরুরি ভিত্তিতে জিওব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করা হলেও তা স্থায়ী সমাধান হয়নি। সামান্য বৃষ্টি হলেই ঝুঁকিপূর্ণ অংশগুলোতে নতুন করে ধস দেখা দিচ্ছে বলে অভিযোগ তাদের।

বৃহস্পতিবার রাতে হঠাৎ বিকট শব্দে বাঁধের প্রায় ৪০ মিটার অংশ নদীতে ধসে পড়ে। এর আগেও চারবার বড় ধরনের ধস দেখা দিয়েছিল। তখন কোনো রকমে ভাঙন ঠেকানো হলেও এক দিনের বৃষ্টিতেই আবারও বাঁধে ধস দেখা দিয়েছে।

তাদের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে ধস আরও বিস্তৃত হয়ে নদীভাঙনের কবলে পড়তে পারে বিস্তীর্ণ ফসলি জমি ও বসতভিটা। এতে বর্ষা মৌসুমে স্থানীয় মানুষের দুর্ভোগ আরও বাড়বে।

শুক্রবার দুপুরে ক্ষতিগ্রস্ত বাঁধ এলাকা পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা। তারা ক্ষতিগ্রস্ত অংশের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং জরুরি ভিত্তিতে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানান।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান বলেন, ‘ব্রহ্মপুত্রের কাঁচকোল এলাকায় প্রায় চার কিলোমিটার অংশ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। আপৎকালীন ব্যবস্থা হিসেবে ইতোমধ্যে ৬ হাজার জিওব্যাগ ফেলার বরাদ্দ পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত অংশে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, ওই এলাকায় বাঁধ পুনর্বাসন ও শক্তিশালীকরণের জন্য একটি প্রকল্প জমা দেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে দীর্ঘমেয়াদে এলাকার সমস্যার সমাধান করা সম্ভব হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা