× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোগীর মৃত্যু নিয়ে কুষ্টিয়া মেডিকেলে দুই দফায় সংঘর্ষ

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিবেদক

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৩৭ পিএম

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৪৯ পিএম

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে আতিয়ার শেখ  নামে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসক ও স্বজনদের মাঝে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে আতিয়ার শেখ নামে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসক ও স্বজনদের মাঝে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে আতিয়ার শেখ (৬৫) নামে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসক ও স্বজনদের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মৃত রোগী কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সাওতা গ্রামের বাসিন্দা।

শুক্রবার রাত ১১টার দিকে হাসপাতালের মেডিসিন বিভাগের ৩ নম্বর ইউনিটে এ ঘটনা ঘটে।

পরিবারের সদস্যরা জানান, আতিয়ার শেখকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা ইসিজি করানোর পরামর্শ দেন। ইসিজি করানোর প্রস্তুতির মধ্যেই তার মৃত্যু হয়। এরপর চিকিৎসা নিয়ে প্রশ্ন তুলে স্বজনদের সঙ্গে চিকিৎসক ও হাসপাতালের কর্মীদের বাগবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। প্রথম দফার ঘটনার খবর ছড়িয়ে পড়লে হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা হাসপাতাল চত্বরে জড়ো হন। পরে রোগীর স্বজনদের সঙ্গে তাদেরও হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটে বলে জানা গেছে।

নিহত রোগীর এক স্বজন বলেন, রোগীকে এক ওয়ার্ড থেকে আরেক ওয়ার্ডে নেওয়া হয়। পরে চিকিৎসকের কাছে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষার পরামর্শ দেওয়া হয়। এর মধ্যেই রোগীর মৃত্যু হয়। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

পরে হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা রোগীর স্বজনদের ওপর চড়াও হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় মৃত রোগীর ছেলেসহ তিনজনকে থানায় নিয়ে গেছে পুলিশ। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা