× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিয়ের আসরে কনে অসুস্থ, বাবাকে জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিবেদক

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৪২ এএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বাল্যবিবাহের আয়োজন বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।

এ ঘটনায় কিশোরীর বাবা রফিকুল ইসলামকে (কচি) দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলার কুড়ুলগাছি গ্রামে শুক্রবার দুপুরে গোপনে ১৪ বছর বয়সী ওই কিশোরীর বিয়ের আয়োজন করা হয়।

খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে বিয়ে বন্ধ করে দেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিন।

অভিযানকালে বিয়ের আয়োজন বন্ধ করে দেওয়া হয়। এ সময় কিশোরী অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য দর্শনা মুক্তি ক্লিনিকে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে বর্তমানে সে সুস্থ রয়েছে বলে জানা গেছে।

বাল্যবিবাহের আয়োজন ও এতে সহযোগিতা করার দায়ে কিশোরীর বাবা রফিকুল ইসলাম (কচি)কে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর ৮ ধারা অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, বাল্যবিবাহ প্রতিরোধে এ ধরনের অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা