× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জীবননগরে অবৈধ মজুদ থেকে ৪০৩ বস্তা ডিএপি সার জব্দ

চুয়াডাঙ্গা প্রতিবেদক

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬ ২১:০৭ পিএম

অবৈধভাবে মজুদ করে রাখা ডিএপি সার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

অবৈধভাবে মজুদ করে রাখা ডিএপি সার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চুয়াডাঙ্গার জীবননগরে অবৈধভাবে মজুদ করে রাখা ৪০৩ বস্তা ডিএপি সার জব্দ করেছে উপজেলা প্রশাসন।

সার বিক্রির বৈধ লাইসেন্স না থাকা সত্ত্বেও একটি প্রতিষ্ঠানে সরকারি সার মজুদ ও বিক্রির অভিযোগে শুক্রবার বিকালে এ অভিযান চালানো হয়।

জানা গেছে, জীবননগর-দত্তনগর সড়কের মেসার্স শান্তনা এন্টারপ্রাইজে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

এর নেতৃত্ব দেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানি।

প্রতিষ্ঠানের গুদাম ও সংশ্লিষ্ট স্থানে তল্লাশি চালিয়ে ৪০৩ বস্তা সরকারি ডিএপি সার জব্দ করা হয়।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, মেসার্স শান্তনা এন্টারপ্রাইজের মালিক মো. আবুল কালাম আজাদ। প্রতিষ্ঠানটির সার বিক্রির বৈধ লাইসেন্স না থাকলেও সেখানে সরকারি সার মজুদ ও বিক্রি করা হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, সরকারি সার নির্ধারিত নিয়মের বাইরে মজুদ ও বিক্রির সুযোগ নেই। জব্দ করা সার বিশেষ ক্ষমতা আইনের আওতায় আটক করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

অভিযানে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান মো. শেখের নেতৃত্বে পুলিশের একটি দল সহযোগিতা করে।

এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. পাভেল রানাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা