× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভূঞাপুরে মাদক কারবারির বাড়িঘর ভাঙচুর

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিবেদক

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৯ পিএম

ভূঞাপুর থানা। ছবি: সংগৃহীত

ভূঞাপুর থানা। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের ভূঞাপুরে মাদকদ্রব্য বি‌ক্রি করায় বাড়িঘর ভাঙচুর করেছে এলাকাবাসী। শুক্রবার বিকেলে এলাকার মুসল্লিসহ এলাকাবাসী বাড়িঘর ভাঙচুর করে। ঘটনাটি উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের স্থলকাশি গ্রামের সুরমান আলীর বাড়িতে ঘটে।

স্থানীয়রা জানান, সুরমান ও তার স্ত্রী এবং তার ছেলে সোহাগ ও তার বউ দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে মাদকদ্রব্য বিভিন্ন স্থান থেকে স্বল্পমূল্যে সংগ্রহ করে পরে বাড়ি থেকে বিভিন্ন মাদক কারবারি ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রি ও সেবন করে আসছে। 

স্থানীয়রা জানায়- আমাদের স্থলকাশি গ্রামের সুরমান আলী দীর্ঘদিন ধরে এখানে বসবাস করে আসছে। এর আগে গোপিনাথপুর ও জিগাতলা গ্রামে বসবাস করতো। সুরমান ও তার পরিবারের লোকজন বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে। প্রতিদিন বিভিন্ন এলাকার মাদকসেবীরা তার বাড়িতে আসা যাওয়া করে সর্বক্ষণ। আমরা বারবার নিষেধ করা সত্বেও সে মাদক কারবার চালিয়ে যাচ্ছে। এর ফলে আমাদের যুব সমাজ ধ্বংসের মুখে রয়েছে। ফলে বিক্ষুব্ধ এলাকাবাসী  তার বাড়িতে চড়াও হয়।

ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ একেএম রেজাউল করিম জানান, বিষয়টি জানা নেই। তথ্য পেলে ব্যবস্থা নেয়া হবে। 


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা